উদ্ভিদ ও খনিজ পুষ্টি

প্রোটোপ্লাজমীয় মৌল- প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণকারী মৌল। সংকট মৌল- উদ্ভিদের পুষ্টির জন্য যে সমস্ত মৌলের অধিক প্রয়োজন হয় কিন্তু উৎস ক্ষেত্রে অভাব ঘটে।

ট্রেসার এলিমেন্ট- তেজস্ক্রিয় আইসোটোপ যা উদ্ভিদের কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কাজে ব্যবহৃত হয়।

লিফবার্নিং- খনিজ বিষক্রিয়ার জন্য পরিণত পাতার অগ্রভাগ সহ কিনারাগুলি কুঞ্চিত ও শুকিয়ে যাওয়ার ঘটনা।

স্করচিং- কিছু উদ্ভিদের পাতার বাদামি বর্ণের শুকনো ছোপ দাগ দেখা যাওয়ার ঘটনা।

লেকটিন- শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলরোম নিঃসৃত কার্বহাইড্রেট আবদ্ধকারী প্রোটিন।

  • লেগহিমোগ্লোবিন- শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদ বা গুটিতে অবস্থিত হিমোগ্লোবিন সদৃশ গোলাপী বর্ণের রঞ্জক।

ডায়াজোট্রফ- যে শিম্বগোত্রীয় উদ্ভিদরা পরিবেশের N₂ কে নিজদেহে আবদ্ধকরণ করে।

Scroll to Top