- জীবন- ভৌত রাসায়নিক সাম্যবস্থার বহিঃপ্রকাশ এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক মিথোস্ক্রিয়ার বহিঃপ্রকাশ।
একনজরে অধ্যায়ের সারকথা
ইনটুসাসেপশন- সমজাতীয় অণুর অন্তঃ সংযোজন।
এক্রিসন- সমজাতীয় অণুর বহিঃ সংযোজন।
বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য-একটি বিস্তীর্ণ অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে উপস্থিত জীব সম্প্রদায়ের বৈচিত্র।
হটস্পট- প্রাচুর্যপূর্ণ ও বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চল।
- বিপন্ন জীব- পরিবেশে দ্রুত নিশ্চিহ্ন হওয়ার পথে জীবগোষ্ঠী।
- সংকটাপন্ন জীব- বিগত 10 বছরে বা তিনটি প্রজন্মের মধ্যে যে প্রজাতি প্রায় 50% বিলুপ্তির পথে। • ইয়োলো ডাটাবুক- বিপন্ন প্রজাতির অণুজীবদের তালিকা ও সংরক্ষণ সংক্রান্ত পুস্তক।
- গ্রীণ ডাটাবুক- IUCN প্রকাশিত যে পুস্তকে নির্দিষ্ট অঞ্চলের বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম ও সংরক্ষণ সম্পর্কিত আলোচনা করা হয়।
- হোয়াইট ডাটাবুক- IUCN দ্বারা প্রকাশিত যে পুস্তকে বিরল প্রজাতির জীবদের তালিকা ও সংরক্ষণ সম্পর্কিত আলোচনা করা হয়। • রেড ডাটাবুক- IUCN দ্বারা প্রকাশিত যে পুস্তকে বিলুপ্ত প্রায় প্রজাতি ও উপপ্রজাতির তালিকা ও সংরক্ষণ সম্পর্কিত আলোচনা করা হয়।
- ইনসিটু সংরক্ষণ- জীবগোষ্ঠীর প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ।
- এক্সসিটু সংরক্ষণ- জীবগোষ্ঠীকে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ।
- বায়োস্ফিয়ার রিজার্ভ- যে বিশেষ অঞ্চল বহুমুখী ব্যবহার উপযোগী কোর, বাফার ও ট্রানজিশান অঞ্চল থাকে।
- জাতীয় উদ্যান- সরকার নিয়ন্ত্রণাধীন যে অঞ্চলে বন্যপ্রাণী ও সম্পদের সংরক্ষণ করা হয়।