• ট্যাক্সোনমি- জীববিদ্যার যে শাখায় জীবদের শ্রেণিবিন্যাস, শনাক্তকরণ, নামকরণ সম্পর্কে আলোচনা করা হয়।

শ্রেণিবিন্যাস- জীবদের নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি।

সিস্টেমেটিক্স- জীববিদ্যার যে শাখায় জীবদের শনাক্তকরণ, নামকরণ ও বিন্যাস পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের বিজ্ঞানসম্মত আলোচনা।

সিস্টেমানাচুরি- 1758 খ্রিস্টাব্দে ক্যারোলাস লিনিয়াস প্রাণীদের দ্বি-পদ নামকরণ পদ্ধতি যে পুস্তকে প্রকাশ করেন।

লিনিয়ান হায়ারার্কি- লিনিয়াস প্রাণী রাজ্যের জন্য যে সমস্ত ক্যাটেগরির বা এককের ব্যবহার করেন।

ট্যাক্সন- জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে ট্যাক্সন বলে।

প্রজাতি- এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে সক্রিয় প্রজননে সক্ষম এবং অপর জীবগোষ্ঠী থেকে প্রজননে অক্ষম। অ্যালোপেট্রিক প্রজাতি-ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে একই প্রকার জীবগোষ্ঠী যৌন জননে লিপ্ত হতে না পারার জন্য যে প্রজাতির সৃষ্টি হয়।

সিমপ্যাট্রিক প্রজাতি- জননগতভাবে পৃথক অর্থাৎ একইস্থানে বসবাসকারী একই ধরনের প্রাকৃতিক জীবগোষ্ঠী জনন না হওয়ায় সৃষ্ট প্রজাতি।

সিবলিং প্রজাতি- বাহ্যিক গঠন এক হলেও জননগতভাবে পৃথক প্রজাতি।

হলোটাইপ- যে বিশেষ টাইপ প্রজাতির বর্ণনা ও নামকরণ আবিষ্কর্তা করেন।

টটোনিম- কোনো জীবের বিজ্ঞানসম্মত নামের গণ ও প্রজাতির নাম একই হলে।

টোপেনিম- কোনো জীবের নামকরণ যখন বাসস্থান বা ভৌগোলিক অঞ্চল অনুসারে হয়।

Scroll to Top