প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান

একনজরে অধ্যায়ের সারকথা

  • হিস্টোলাইসিস- কলা কোশের ধ্বংসপ্রাপ্তির প্রক্রিয়া। হিস্টোজেনেসিস- অবিভেদিত কোশের বিভেদীকরণের মাধ্যমে নির্দিষ্ট কলায় পরিণত হওয়ার প্রক্রিয়া।
  • ল্যামিনা লুসিডা- আবরণী কলার বেসাল ল্যামিনা সংলগ্ন স্থানের ঘন অঞ্চল।
  • স্টিরিওসিলিয়া- কোশপর্দা ভাঁজ হয়ে সঞ্চালনে অক্ষম সিলিয়া।
  • কাইনোসিলিয়া- বেসাল গ্রাণুউল থেকে সৃষ্ট সঞ্চালনে সক্ষম সিলিয়া।
  • হলোক্রাইন গ্রন্থি- গ্রন্থিকোশের সাইটোপ্লাজম সহ ক্ষরিত পদার্থ নির্গত হয়ে কোশটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়।
  • অ্যাপোক্রাইন গ্রন্থি- গ্রন্থির ক্ষরিত পদার্থ উপরিতল ফেটে নির্গত হলেও কোশগুলি জীবিত থাকে।
  • মেরোক্রাইন গ্রন্থি- গ্রন্থির ক্ষরিত পদার্থ এক্টোসাইটোসিস প্রক্রিয়ায় নির্গত হলেও কোশের কোনোরূপ ক্ষতি হয় না।
  • ফাইব্রোব্লাস্ট- নির্দিষ্ট আকৃতিবিহীন যোগকলার যে কোশ থেকে ধাত্র ও তত্ত্ব উৎপন্ন হয়।
Scroll to Top