সেল টার্নওভার- নির্দিষ্ট সময়ে কোশের জন্ম ও প্রতিস্থাপিত হওয়ার হার।
- কনগ্রিশন- ক্রোমোজোমের বেমের বিষুব অঞ্চলে একত্রিত হওয়ার ঘটনা। • হাইপারপ্লাসিয়া- দেহে হরমোনের প্রভাবে বিপাক হার বৃদ্ধি হলে কোনো নির্দিষ্ট অংশে কোশের দ্রুত বিভাজন।
- ক্রাউনগল ডিজিজ- কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনিনের ক্ষরণ হেতু ক্রাউনগল নামক অস্বাভাবিক স্ফীতি ঘটে, এরূপ অস্বাভাবিকতা যে রোগ সৃষ্টি করে।
- অ্যানাস্ট্রাল মাইটোসিস- যে কোশ বিভাজনে অ্যাস্টার গঠিত হয় না।
- অ্যাম্ফিস্ট্রাল মাইটোসিস- যে কোশ বিভাজনে বেমতত্ত্ব দুই মেরুর অ্যাস্টার থেকে গঠিত হয়। কলচিসিন- কলচিকাম উদ্ভিদ থেকে প্রাপ্ত অ্যালকালয়েড যা বেমযন্ত্র গঠনে বাধা প্রদান করে।
মাইক্রোজেনেসিস- মিয়োসিস কোশ বিভাজনের লেপ্টোটিন উপদশায় উদ্ভিদ কোশের ক্রোমোজোমগুলি ফুলের তোড়ার ন্যায় সজ্জাক্রম।
রেসিপ্রোকাল ক্রসিংওভার- টেট্রাডের দুটি ননস্টিকার ক্রোমাটিডের মধ্যে একাধিকবার ক্রসিংওভারের ঘটনা।
- ডিসজাংশন- সমসংস্থ ক্রোমোজোমের কায়াজমার বিচ্ছিন্ন ও পৃথক হওয়ার ঘটনা। • সাইমালটেনিয়াস বিভাজন- সাইটোকাইনেসিস মিয়োসিস I-এ না হয়ে মিয়োসিস II তে একসঙ্গে দুটি সাইটোকাইনেসিসের ঘটনা।