- সহায়ক ব্যাপন- শক্তিব্যয় ব্যতিরেকে কোশ পর্দার বাহকের মাধ্যমে পদার্থের অণুগুলি অধিক ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে পরিবহন। • পোরিন- কোশপর্দা ও অঙ্গানু আবরণীতে অবস্থিত বৃহৎ আকারের প্রোটিন অণু
- ইমবাইবেশান- হাইড্রোফিলিক কোলয়েড দ্বারা তরল পদার্থ শোষিত হওয়ার ঘটনা।
- প্লাজমোলাইসিস- সাইটোপ্লাজমীয় পর্দাসহ প্রোটোপ্লাজমের সংকোচন।
- প্রাইমরডিয়াল ইউট্রিকল- উদ্ভিদ কোশের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোশ প্রাচীর সংলগ্ন হয়ে বিন্যাস।
- কৈশিক জল- ভূনিম্নস্থ মৃত্তিকাকণার ফাঁকে ফাঁকে যে জল সঞ্চিত থাকে। অ্যাপোপ্লাস্টিক পথ- যে পথে আন্তঃকোশীয় অঞ্চলের মধ্য দিয়ে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ পরিবাহিত হয়। গাটেশান- হাইডাথোডের মাধ্যমে জল ও খনিজ লবণ মিশ্রিত তরল বিন্দু রূপে নির্গত হওয়া।
ফ্লোয়েম লোডিং- সালোকসংশ্লেষে উৎপন্ন শর্করা ফ্লোয়েমের সীভনলে শর্করার স্থানান্তকরণ।।